সাবেক কাউন্সিলর দোস্ত মোহাম্মদের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি দোস্ত মোহাম্মদ গতকাল বুুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিনই বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চসিক এঙ কাউন্সিলর ফোরামের সভাপতি জালাল উদ্দিন ইকবাল, সহ সভাপতি নাজিম উদ্দিন আহমদ, নিয়াজ মো. খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, ফোরাম নেতা আনোয়ার হোসেন, নুরুল হুদা লানু, এ এস এম জাফর, মোহাম্মদ তৈয়ব, জাবেদ নজরুল ইসলাম, মোহাম্মদ হাসান লিটন, জসিম উদ্দিন, রেখা আলম চৌধুরী, হাসিনা জাফর প্রমুখ শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. নজরুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধকোলাগাঁওয়ে ৯০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ