সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত ২ মার্চ বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়। ব্যাংকগুলোয় পাঠানো চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম।

পূর্ববর্তী নিবন্ধআইনের মাধ্যমে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা হবে
পরবর্তী নিবন্ধষোলশহর ও শুলকবহরে ফুট ওভারব্রিজসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প