সাদার্ন ভার্সিটিতে জলসম্পদ খাতের সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ক ওয়েবিনার

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১১:৫৭ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের জলসম্পদ খাতের সুযোগ এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ক ওয়েবিনার সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ড. হাসিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত ওয়েবিনারে রিসোর্স পারসন হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ।
ওয়েবিনারে ড. তানজির নদী সম্পর্কিত বিদ্যমান পরিস্থিতি এবং ভবিষ্যতে নদীর গতিপথ পরিবর্তন বিষয়ে বিশদ আলোচনা করেন। নদী ভাঙনের কারণ ও উৎস অনুসন্ধান করতে গিয়ে ড. তানজির স্যাটেলাইট চিত্রের ব্যাপক ব্যবহার, মাঠ পর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গাণিতিক মডেলের ব্যবহারের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন। এছাড়া ড. তানজির আলোচনায় নদীর ভাঙন বাড়ার সাথে সাথে যাবতীয় সমস্যার প্রতিরোধের উপর জোর দিয়েছিলেন। একটি টেমপ্লেট হিসাবে তিনি কক্সবাজারের বিচ ক্ষয়ের জিও-টিউব, জিও-টেঙটাইলস, ব্যাংক লাইন শিফটিংয়ের বিষয়ে কথা বলেছেন। তিনি এডিবি, ওয়াল্ড ব্যাংক, জাইকা এবং অন্যান্য দাতা সংস্থা সমূহের অর্থায়নে গৃহিতব্য মেগাপ্রকল্পগুলো এবং ভবিষ্যতে কাজ করার সুযোগ নিয়ে কথা বলেন। ড. তানজিরের আলোচনা শেষ হওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে এক সপ্তাহে তিন চুরি
পরবর্তী নিবন্ধকারাবন্দী যুবদল নেতা মোশাররফের স্বজনদের পাশে ডা. শাহাদাত