সাত মন্ত্রণালয় হঠাৎ পরিদর্শন প্রধানমন্ত্রীর

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

সকালে অফিসে এসেই সচিবালয়ের সাত মন্ত্রণালয় হঠাৎ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় কর্মকর্তাকর্মচারীদের ‘হতচকিত হয়ে পড়তে দেখা যায়’ বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তাকর্মচারীরা তৎপর হয়ে ওঠেন। গতকাল রোববার প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে এসে তারেক রহমান পরিদর্শনে যান বলে জানিয়েছেন তার প্রেস সচিব। খবর বিডিনিউজের।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দিয়ে শুরু করে একে একে পানি সম্পদ ও সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, মৎস্য ও প্রাণি সম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী যান বলে তার অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন। এসব মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত হতে না হতেই প্রধানমন্ত্রী সেখানে হাজির হন।

রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন। এরপরপরই তিনি এই পরিদর্শনে যান। প্রথমে তিনি ৬ নং ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যান সেখানে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অপচয় রোধ এবং সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন। যেমন বিদ্যুতের অপচয় রোধে লাইট কম ব্যবহার, বিদ্যুৎ খরচ কমাতে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) কম ব্যবহার অথবা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করা, জানালার পর্দা সরিয়ে দিনের আলোর ব্যবহার ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রী কর্মকর্তাকর্মচারিদের বলেছেন, ‘দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে বুকে ধারণ করে ভালোবাসতে হবে। এই দেশ আপনাদেরআমাদের সবার’।’

এছাড়া চেয়ারটেবিলসহ বিভিন্ন আসবাবপত্র যত্নে রাখতে ও পরিষ্কারপরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধপালঙ্ক’র সুবর্ণজয়ন্তী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ৩০ দিনে ২১২ ফ্লাইট বাতিল