সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা নাজির হাটে তরুণ আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু হানিফ ও সেক্রেটারি আবুল বশর, ২নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক ও সেক্রেটারী কুতুব উদ্দিন হাছান, ৬নং ওয়ার্ডের সভাপতি আবু হানিফ ও সেক্রেটারী মো. ইউসুফ, ৪নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মুন্সী মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি রফিক চৌধুরী ও সেক্রেটারি বরকত আলী, ৫নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন ও সেক্রেটারি মোঃ ইদ্রিস। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিবলী, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির ও শ্রমিকলীগ নেতা এইচ এম আকতার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বেলাল হোসেন মিঠু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের গণতন্ত্রেও দুর্বলতা আছে : মোমেন
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিপ্লবী অধ্যাপক পুলিন দে’র ম্যুরাল উদ্বোধন