পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে গাউসুল আজম বড়পীর আবদুল কাদের জিলানীর ৯৭৭ তম খোশরোজ শরীফ ও আওলাদে সুলতানপুরীগনের বেছাল বার্ষিকী উপলক্ষে ওরশে মোকাদ্দাস গত ২ মার্চ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ইফতার, চিকিৎসা সেবা, দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, গিয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, জিকির, সেমা মাহফিল, আখেরী মোনাজাত। ওরশ শরীফে ছদারত করেন দরবারের সাজ্জাদানশীন আলহাজ শাহছূফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী। আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী। প্রেস বিজ্ঞপ্তি।











