সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ

এম এ মোতালেবের উদ্যোগ

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, করোনায় নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখতে হবে। এ ভাইরাস যাতে না ছড়ায় সে জন্য সবাই সতর্ক থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, সদস্য রুপ কুমার নন্দী খোকন, আসম ইদ্রীস, সাইফুল ইসলাম সুমন, সোহরাব হোসেন শুভ, আইয়াজ, সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোলাগাঁওয়ে ৯০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে সিভিল সার্জনের পুষ্টিকর খাবার বিতরণ