চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার তার বাড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই আসামির নাম মো. জহির (৪৫)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে।
তার বিরুদ্ধে ঈদ-উল-ফিতরের আগের দিন চাঁদরাতে মিজানুর রহমান নামের এক যুবককে ঈদ শপিং করে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে হত্যা মামলা হয়। ওই মামলায় সে আসামি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক হত্যা মামলায় মো. জহির নামের এক আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।











