সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতীতে ফরহাদ একাডেমি আয়োজিত ১ম বারের মত রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মাঠে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় দক্ষিণ চরতী সাইফুল ইসলাম একাডেমি ২২ রানে আমিলাইষ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সাইফুল ইসলাম একাডেমি প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭৮ রান সংগ্রহ করে। জবাবে আমিলাইষ স্পোর্টিং ক্লাব সবগুলো উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকৌশলী রাফিজ বিন মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন। উদ্বোধক ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন রিয়াজ, মৌলানা নাসির উদ্দিন, আবসার সওদাগর, ইউসুফ আলী, মামুন তালুকদার প্রমুখ।












