চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌলানা আব্দুল হামিদ হুজুরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সদস্য মোহাম্মদ ফরহাদ জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পণ্ডিত বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে ও তিন সন্তানের জনক সাইফুল ইসলাম (৪২) আজ দুপুরের দিকে মধ্য কাঞ্চনা এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












