সাতকানিয়ায় দিনমজুরকে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা লুট

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ মার্চ, ২০২৬ at ৬:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়ায় রাতের আধারে এক দিনমজুরকে কুপিয়ে ও বেধড়ক মারধর করে নগদ টাকা লুট করে নালার মধ্যে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮ দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইরতলী এলাকায় ঘটে।

মারধরে আহত ব্যাক্তির নাম নুরুল আমিন (৩৫)। তিনি ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর। তাছাড়া তিনি ৩ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক।

অপরদিকে অভিযুক্তরা হল, একই এলাকার নুর আহমদের ছেলে মো. হারুন ও উমেদ আলীর ছেলে মো. আমিন।

আহত নুরুল আমিন ও তার স্ত্রী জানান, মঙ্গলবার রাতে সাইরতলী দোকান হতে বাড়ি আসার পথে ইছমাঈলের গোয়াল ঘরের সামনে পৌছালে হঠাৎ হারুন ও আমিন হাটার গতিরোধ করে এসএস পাইপ দিয়ে বেধড়ক করে মাথায় দা দিয়ে মাথায় কোপ দেয়।

এরপর তারা পানি চলাচলের নালার মধ্যে জোরপূর্বক চুবিয়ে রাখে। এরপর আমার আর্তনাদে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত নুরুল আমিন আরো জানায়, অভিযুক্তরা তার পকেটে থাকা নয় হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও একটি টাচ মোবাইল নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।

এ ঘটনায় অভিযুক্ত মো. হারুনের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সৈয়দ মিয়া তার এলাকার নুরুল আমিন নামের এক ছেলেকে মারধর করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে ঘটনাটি সংগঠিত হয়েছে তার প্রকৃত কারণ তিনি জানেন না।

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দীন মারধরের ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযুক্ত হারুন খারাপ প্রকৃতির ছেলে। হয়তো তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক নুর উদ্দিন মারধরের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ও অভিযুক্তদের মধ্যে হয়তো পূর্ব বিরোধ ছিল।

পূর্ববর্তী নিবন্ধমাদকের অবাধ দৌরাত্ম্যে আতঙ্কিত ঈদগাঁওবাসী
পরবর্তী নিবন্ধচুলার আগুনে পুড়ল চার পরিবারের ঘর, অক্ষত পবিত্র কোরআন