সাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালীর জেলের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জালের সাথে লেগে সাগরে পড়ে মৃত্যু হয়েছে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মোহাব্বত আলীর বড় ছেলে মো.আব্দুর রশিদের (৫০)। গতকাল সোমবার সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের বাহিরে মাছ ধরতে জাল বসানোর সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত জেলের পরিবার সূত্রে জানা যায়, সাগরে নিষেধাজ্ঞা শেষে রোববার রাতে পশ্চিম চাম্বল বাংলাবাজার এলাকার জসীম বহদ্দারের একটি ফিশিং বোটে শ্রমিক হিসেবে সমুদ্রে মাছ ধরতে যায় মো. আব্দুর রশিদ। সেখানে গতকাল সকালে বোটের একটি লম্বা গাছ তার ঘাঁড়ের উপর পড়ে। ওই গাছের ধাক্কায় আব্দুর রশিদ সাগরে পড়ে যায়। পরে অন্যরা পানি থেকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রশিদ দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন নিহত আব্দুর রশিদ।

নিহত রশিদের প্রতিবেশী মো. মোজাহিদ জানান, গতকাল দুপুরে রশিদের মরদেহ পৌঁছায় তার বাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণআবৃত্তি শিক্ষণ কর্মশালা ২৮ জুলাই
পরবর্তী নিবন্ধঘাড়ের সমস্যা নিয়ে এলো শিশু, হলো হার্নিয়ার অপারেশন!