সাউদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগে নবীন বরণ

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশএর পুরকৌশল বিভাগের উদ্যোগে স্প্রিং সেমিস্টার২০২৬ এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আরসিই ৩৫ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মকানুন ও সুযোগসুবিধার সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত। তিনি নবাগত শিক্ষার্থীদের ভর্তি হওয়ায় অভিনন্দন জানান এবং শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে একাডেমিক উৎকর্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরবর্তীতে জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের একাডেমিক বিধিবিধান, পরীক্ষা পদ্ধতি, কোর্স কাঠামো এবং বিদ্যমান সহায়ক সেবাসমূহ সম্পর্কে অবহিত করেন।

নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে একটি সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়। পরে পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সায়মা আকতার শিক্ষার্থীদের আগামীর পথচলায় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৭০ বছরের বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এনপিএলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ