সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সকালে সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বিট হিটারসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিট স্টর্মস। ম্যান অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন ঋত্বিক চক্রবর্তী, সামিউল আলম সামিন সেরা ব্যাটার ও আরমান হোসেন রাকিব সর্বাধিক উইকেট শিকারির পুরস্কার লাভ করেন। সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাসসের আলী, সিএসই ডিপার্টমেন্ট এর হেড তানজিয়া চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, সিএসই’র প্রভাষক নাবিলা, ইতি রায়, সৃজিতা ধর, মেইনটেন্যান্স বিভাগের ইঞ্জিনিয়ার শ্যামল হালদার, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য আবুল হাসনাত, জমির উদ্দিন জুয়েল, ওসমান তানজিল, দুর্জয় রায় প্রমুখ।












