সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে চলছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সকালে সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে ফিমেল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়। ফাইনালে সাইবার কুইনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থান্ডার কুইন। প্লেয়ার অব দ্য ফাইনাল হন নাদিয়া এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন আসমা তানজিলা। সাউদার্ন ইউনিভার্সিটির সহকারি পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সিএসই ডিপার্টমেন্টের হেড তানজিয়া চৌধুরী, সিএসআইটি ডিপার্টমেন্টের হেড জিনাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সিএসই’র সাবেক বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, প্রভাষক নাবিলা, সফিউল আলম প্রমুখ। আজ সকালে ছেলেদের ক্রিকেটের ফাইনাল খেলার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি সিএসই ক্রিকেট ফেস্ট এর সমাপনী ঘটবে।










