সাউদার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০০ অপরাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি বিকেলে সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাচ ৩৪ কে ২০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ ২৯। ম্যান অব দ্য ফাইনাল তাহের (ব্যাচ ২৯), ম্যান অব দ্যা টুর্নামেন্ট তাসনিমুল মিনহাজ (ব্যাচ ৩৪), সেরা গোলকিপার ফারদিন(ব্যাচ ২৯) ও সর্বোচ্চ গোলদাতা ইরাম(ব্যাচ ২৯)। সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাজিদ হাসান ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ইরফান রাকিব, মোহাম্মদ ত্বোহা, মোহাম্মদ ফারদিন, মুশফিকুর রহমান, শাহরিয়ার শাফিন, আবুল বাশার, ফয়সাল হোসেন বাতিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধফাইনালে সানশাইন ও সৃজন গ্রামার