সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে নবীন বরণ

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জেনিথ ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে অনুষ্ঠানের আয়োজন করে ফার্মা ক্লাব ও ফার্মেসি বিভাগ।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আইরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।

শুভেচ্ছা বক্তব্যে এ এফ এম মোদাচ্ছের আলী শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনে যুগোপযোগী শিক্ষা অর্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি দক্ষ ফার্মাসিস্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে ব্যবহারিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত ফার্মা ক্লাবের প্রেসিডেন্ট নওরিন তাসনিয়া খান মাইশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্লাবের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করা হয়। দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ফুলের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ