সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মাসি বিভাগ আয়োজিত ফার্মা প্রিমিয়ার ফুটবল লিগ গত ২ ফেব্রুয়ারি বিকেলে সাউদার্ন স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। ছয় দলের এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাস্সের আলী। ফার্মাসির বিভাগীয় প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে ও ভার্সিটির সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. কামরুল আহসান, সহকারি অধ্যাপক আবদুল্লাহ্ আল ফারুক, প্রভাষক জিল্লি হোমা, আবু তৈয়ব, মিফতাহ আহমেদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।












