সাউদার্ন ইউনিভার্সিটিতে হসপিটালিটি বিষয়ে কর্মশালা

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘মাস্টারিং ডিগ্রি অব হসপিটালিটি ’বিষয়ক কর্মশালা সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠান আয়োজনের দক্ষতা অর্জনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ফয়সাল কবির, ফারহানা আজাদ রিফা।ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধমৈনাক পাঠচক্রের নেহাই দোঁহার পাঠ পর্যালোচনা
পরবর্তী নিবন্ধসন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণে বর্তমান সরকার বিশ্বে মডেল হয়ে থাকবে