সাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে বাংলাদেশ দলের ম্যানেজার জাবেদ

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল ১ এপ্রিল থেকে শুরু হয়েছে সাউথ এশিয়ান অনূর্ধ্ব১৬, অনূর্ধ্ব১৯ এবং অনূর্ধ্ব২৩ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। যা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। পাঁচ সদস্যের বাংলাদেশ দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রামের ছেলে সাবেক জাতীয় ব্যাডমিন্টন তারকা মোস্তফা মোহাম্মদ জাবেদ। এরই মধ্যে তিনি দল নিয়ে পাকিস্তান পৌঁছেছেন।

পূর্ববর্তী নিবন্ধডিসি গোল্ডকাপ ফুটবলে কাপ্তাই উপজেলার জয়
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী