সাঈদ আল নোমান এমপির সাথে কাট্টলী বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময়

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমানের সাথে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজীর দেউরীস্থ এমপির বাসভবনে অনুষ্ঠিত হয়। আসন্ন আগামী ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ সাঈদ আল নোমান এমপিকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন। এমপি কাট্টলীর রাণী রাসমণি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ বারুণী স্নান উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি সুনিল বরণ দাশ, কার্যকরি উপদেষ্টা পুলিন চন্দ্র দাশ, বাবুল দেবনাথ, ডা. ননীগোপাল দাশ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, অলক নাথ চৌধুরী, রাজীব ধর (তমাল), পরিষদ কর্মকর্তা ডা. বিজন কান্তি নাথ, সীতানাথ ভৌমিক, সুকান্ত ধর, মিলন কান্তি দাশ, লিটন চন্দ্র দাশ, বাবলু দেবনাথ, অজিত কুমার দেবনাথ, টিটু চৌধুরী, রিপন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোবাইল কোর্টে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রগতি সাহিত্য সংসদের সাহিত্য সভা