সঙ্গীত প্রশিক্ষণ বিদ্যালয় সুর ভুবন সংগীত একাডেমীর সভা নগরীর পাঁচলাইশের বিবিরহাটস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি এসএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এস.জেড.এইচ.এম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নাসির উদ্দিন হায়দার। বক্তব্য রাখেন এমএ হান্নান হোসাইনী, সরোয়ার জাহান চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এসএম জাবেদ, মো. সরওয়ার, ডা. বরুন কুমার আচার্য্য, ওমর ফারুক, মো. সেলিম, মো. ইমরান, মো. দিদার, মো. ইমন, আরসাদ সাথী। মো. ওমর ফারুকের সঞ্চালনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ হোসাইনী। বক্তারা বলেন, শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।












