সাংবাদিক মো. আইয়ুব আলীর ইন্তেকাল

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

ডেইলি ইন্ডাস্ট্রির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. আইয়ুব আলী সোমবার দিবাগত রাত আড়াইটায় দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা পটিয়ার শোভনদণ্ডীস্থ আবহানা ইমতিয়াজ মোল্লা জামে মসজিদে মঙ্গলবার বাদ যোহর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক কোঅপারেটিভ সোসাইটির পরিচালক মো. আইয়ুব আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী প্রমুখ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবার থেকেই পরিবেশ সুরক্ষার আন্দোলন শুরু করতে হবে
পরবর্তী নিবন্ধআজ কদম মোবারক শাহী জামে মসজিদে খতমে তারাবি