সাংবাদিকরা ফটিকছড়ির সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে উন্নয়নে সহায়ক হবে

মতবিনিময় সভায় সরওয়ার আলমগীর

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। তিনি বলেন, সাংবাদিকরা ফটিকছড়ির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে উন্নয়নে সহায়ক হয়। এতে ফটিকছড়িবাসীও উপকৃত হবে। সাংবাদিকসহ সকলের সহযোগিতায় ফটিকছড়ি হবে দেশের একটি মডেল উপজেলা।

গত শনিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি সাংবাদিক পরিষদচট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ জামানের সঞ্চালনায় সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়িকে সিঙ্গাপুর, ইউরোপ বানানোর দরকার নেই। ফটিকছড়িকে আমি আদর্শ এবং মডেল ফটিকছড়িতে রূপ দিতে চাই।

তিনি বলেন, ফটিকছড়িতে ১৮টি চা বাগান আছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। এ বাগান এবং শ্রমিকদের উন্নয়নে সবরকম কাজ করে যাব। ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস যাতে ফটিকছড়ির অধিবাসীরা পায় সে ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের সহসভাপতি রাশেদ মাহমুদ ও ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া, সাইফুল আলম সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব, প্রবীর বড়ুয়া, আবদুস সাত্তার, আহসান রিটন, অ্যাডভোকেট মো. ইমরান, গোলাম সরওয়ার, সুমন কুমার দে, শ্যামল নন্দী, অনুজ দেব বাপু, মুজিব উল্ল্যাহ্‌ তুষার, এম আর আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে আহরণের রচনা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআরো ৮১ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার