সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার স্ত্রী সেলিনা মোমেনও এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর কোভিড-১৯ এর পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। খবর বিডিনিউজের।
তিনি বাসায় আইসোলেশনে আসেন জানিয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে ২০২০ সালে নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে।

পূর্ববর্তী নিবন্ধডা. মিহির কান্তি সেন
পরবর্তী নিবন্ধহাফেজ নগর দরবারে ওরশ আজ