জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে সালাম–বরকত–জব্বারসহ অসংখ্য নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা বলার অধিকার পেয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বিশ্বে আজ স্বীকৃত। স্বাধীন বাংলাদেশে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে সর্বস্তরে বাংলা চালু করেছিল। দুঃখজনকভাবে পরবর্তী সরকারগুলো এর ধারাবাহিকতা রক্ষা করেনি। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও অঙ্গ সংগঠনসমূহের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, কে.এম. আবছার উদ্দিন রনি ও বাবুল আহমদ, অধ্যাপক নুরুল বশর সুজন, জহুর উদ্দিন জহির, নুর আহমদ মিঠু, আরমান মিয়া, সাহাবুদ্দিন, হোসেন বাচ্চু, সালামত ভূঁইয়া, আবদুল লতিফ, কায়সার হামিদ মুন্না, আজগর আলী, পিকাশ শীল সাগর, হাসান আলী, হাফেজুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল মোল্লা নিরব, মাঈনুদ্দিন রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












