দেবী সরস্বতী সঙ্গীতালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীতপ্রেমী ও শিক্ষার্থীদের মিলনস্থলে পরিণত হওয়া এই আয়োজনে ছিল গান, নৃত্য, আবৃত্তি, পুরস্কার বিতরণ এবং স্মৃতিচারণ। প্রতিষ্ঠার ১১ বছর পূর্তিতে সংগঠনটির সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই ছিল এই আয়োজন।
গত ৩ ও ৪ এপ্রিল মোহরায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরস্বতী সঙ্গীতালয়ের পরিচালক সুজন দাশ। জয়া দেব, বিশাখা দত্ত, রেশমি দাশ, ঐশী ভট্টাচার্য্য ও নোটন কান্তি পালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ৫ নং ওয়ার্ডের সচিব বাবলা দেওয়ানজি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অরুণাভ বৈরাগী।
আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরীর একক আবৃত্তি, দেবী সরস্বতী সঙ্গীতালয়ের সঙ্গীত প্রশিক্ষক সুজন দাশ, জয়া দেব, ঐশী ভট্টাচার্য্য ও নৃত্য প্রশিক্ষক রমিতা ভৌমিকের একক নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন সবাই। অনুষ্ঠানে একাডেমির পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন একাডেমির শিক্ষার্থী তুষার দেবনাথ, অনন্যা দত্ত, পরিচালক সুজন দাশ ও নৃত্য প্রশিক্ষক রমিতা ভৌমিক। প্রেস বিজ্ঞপ্তি।













