সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতা

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গত সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মুস্তাফিজুর রহমান হাউজ ২০ সেটে রোমান সানা হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় মো. ইসমাইল কুতুবী। হাউজ মহাসচিব জিকু কুমার নাথের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, নাহিদ হাসান, আসলাম হোসাইন, আলমগীর কবির ও প্রাক্তন ভলিবল খেলোয়াড় ফয়সাল হাবিব।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই কর্ণফুলী শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিনিয়রদের হারিয়ে রাইজিং স্টার জুনিয়রের শিরোপা জয়