সরকারি নিষেধাজ্ঞা অমান্য হালদাপাড়ের ইটভাটাকে লাখ টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

হালদা নদীর পাড় ঘেঁষে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পাওয়া ইটভাটাটির নাম ‘মেসার্স আজমির অটো ব্রিকস’। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

পূর্ববর্তী নিবন্ধফুলের দেশে বিধাতার বসতি
পরবর্তী নিবন্ধকাগজের জাহাজ