জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গত ১২ মার্চ সন্ধ্যায় জামালখানস্থ একটি রেস্টুরেন্টে ইসলামী ছাত্রশিবির মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হক। উদ্বোধনী বক্তব্য দেন, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি এবং ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। গত ১৭ বছর ফ্যাসিবাদী শক্তি দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রশিবির সক্রিয় ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক শহিদুর রহমান ও সাংবাদিক নুরুল আলম মিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।












