সম্যক বৌদ্ধ তারুণ্য সংগঠনের দেড় দশক পূর্তি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সম্যক বৌদ্ধ তারুণ্য সংগঠনের ১৫ বছর পূর্তি গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার ইছামতী ধর্মানন্দ অনাথ আশ্রমে শিশুদের অংশগ্রহণে সম্পন্ন হয়। এতে আশ্রমের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা,খেলাধুলা ও বিশেষ আনন্দ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাঙ্গুনিয়া বুড্ডিস্ট ফাউন্ডেশন ও ইছামতী ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ স্বরুপানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সুকান্ত বড়ুয়া। বক্তব্য রাখেন সম্যক কেন্দ্রীয় কমিটির সভাপতি রুপস বড়ুয়া, রাঙ্গুনিয়ার সভাপতি বিজয় বড়ুয়া।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সপ্তর্ষি চৌধুরী এবং রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ বড়ুয়া। বক্তারা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর মূল লক্ষ্য। আগামীতেও আমাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘খাদিজাতুল কোবরা (রা.) দুনিয়ার রমণীদের জন্য চির উজ্জ্বল-অম্লান এক আদর্শ’
পরবর্তী নিবন্ধআইআইইউসির প্রোভিসি হিসাবে ড. হাসমত আলীর যোগদান