রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামাইরহাটস্থ রাজ পণ্ডিত বাড়ি নিবাসী, সিএমপি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সমীরণ আচার্য্য (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়–স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। পরদিন ২৪ ফেব্রুয়ারি সকালে ধামাইরহাট গ্রামের পারিবারিক শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











