সমাজ হিতৈষী প্রণব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায় ও মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় সমাজ হিতৈষী প্রণব কুমার বড়ুয়া স্মৃতি স্মরণে প্রণব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শনিবার টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, মহাসচিব বাবৌযুপ জাতীয় কমিটি, মহাসচিব বাবৌযুপ ট্রাস্টি, অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট। বিশেষ অতিথি ছিলেন অর্পিতা মুৎসুদ্দি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৯নং পাহাড়তলী ইউনিয়ন, প্রধান শিক্ষিকা প্রীতি বড়ুয়া, সভাপতি মহামুনি সংস্কৃতি সংঘ ও প্রফেসর ড.মাঈনুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চুয়েট২ জুটি প্রফেসর ড.মাঈনুল ইসলামের দল এবং রানার আপ হয়েছে চুয়েট১ জুটি। এর আগে ৬ ফেব্রুয়ারি শুক্রবার স্মৃতিচারণ সভার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুজন প্রসাদ বড়ুয়া,মহাসচিব মহামুনি মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটি। বিশেষ সুহৃদ সমীর বড়ুয়া ও প্রকৌ: অশোক কুমার বড়ুয়া, শ্রীজিৎ বড়ুয়া হিল্লোল, রিপন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাজেশ মুৎসুদ্দি, সভাপতি মহামুনি সেবক সংঘ। সভায় সভাপতিত্ব করেন পলাশ বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবু শাওন প্রসাদ বড়ুয়া চমক।

একই সময়ে ডিম্পল ও সুনয়ন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহামুনি তরুণ সংঘের প্রাক্তন সমাজ কল্যাণ সম্পাদক সঞ্জয় বড়ুয়া পিপলু, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম। এই সময় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি রনজিৎ চৌধুরী এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চট্টগ্রাম অঞ্চলের ত্রাণ বিষয়ক সম্পাদক টিটু বড়ুয়া মিল্টন, কার্যকারী সদস্য বাবু পিলু কান্তি বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা ও খেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়া চমক ও লাবু বড়ুয়া তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন অর্ণব চৌধুরী, বাবু রিখন বড়ুয়া, জিতু দাশ, কুমারী নির্মিতা চৌধুরী, দীপ মুৎসুদ্দী, সুমিত্র বড়ুয়া রিতন, অংকন চৌধুরী, রাতুল বড়ুয়া, সৃজান বড়ুয়া, প্রিয়ম চৌধুরী, অতুল চৌধুরী ও সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। পলাশ বড়ুয়ার সভাপতিত্বে মহা আনন্দের ঘনঘটায় মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২ মার্চ শুরু
পরবর্তী নিবন্ধউইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান-অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ