সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে পৌষ পার্বণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সোশ্যিওলজি ক্লাবের উদ্যোগে ‘পৌষ পার্বণ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি অনুষ্ঠান উদ্বোধন করে বলেন, এখন পৌষ মাস চলছে। প্রচুর ঠান্ডা পড়ছে। এই পৌষ মাসেই হচ্ছে এই পৌষ পার্বণ। এ কারণে এটা খুব ভালো লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান সবসময় চলবে। তাহলে এই বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা প্রাণবন্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম।

বিভাগের শিক্ষার্থী রনি দাশ ও জয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামানসহ বিভাগের শিক্ষার্থীরা। ‘পৌষ পার্বণ২০২৬’ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী দেশীয় পিঠার স্টলগুলো ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। ‘পৌষাল’, ‘পৌষের স্বাদ’, ‘পিঠা যাবে পেটুক বাড়ি’, ‘মুঃহছইং’, ‘বাঙালিয়ানা’এই নামের স্টলগুলোতে নারকেল পুলি, ফুলপিঠা, পাটিসাপটা, সুন্দরী পিঠা, আতিক্কা পিঠা, পুলি পিঠা, দুধপুলি, রঙিন পাটিসাপটাসহ নানা দেশি পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সাংস্কৃতিক নৃত্য ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে এক মাসে ১১ অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধগাউছিয়া কমিটি জামালখান ও আন্দরকিল্লা শাখার অভিষেক