সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মা ও শিশু হাসপাতালে অনুদান

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনুকূলে ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয় এবং ১ম কিস্তির ৫০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

এখানে উল্লেখ্য, ২০২৪২০২৫ অর্থবছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনুকূলে ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছিল। উক্ত টাকা ২০০ জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন উক্ত অনুদান বরাদ্দ দেয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার চেহলাম পালনে সাবেক মেয়র মনজুর আলম
পরবর্তী নিবন্ধছদরুল উলা মাইজভাণ্ডারীর (ক.) চেহলাম সম্পন্ন