সমপ্রীতির রাঙ্গুনিয়া গড়তে মোমবাতিতে ভোট দিন

জনসভায় ইসলামী ফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান বলেছেন, রাঙ্গুনিয়ার সাধারণ ভোটার সন্ত্রাস, উগ্রতা, চাঁদাবাজি এবং সংঘাতকে কখনো পছন্দ করে না। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার মানুষ সন্ত্রাস ও উগ্রবাদের বিপরীতে শান্তি ও সমপ্রীতির রাঙ্গুনিয়া গড়তে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি গত ৮ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট বাজার মাঠে আয়োজিত ইসলামী ফ্রন্টের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে এবং মুহাম্মদ ছানা উল্লাহ ও রবিউল মোস্তফা রাফির যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ জরিপ আলী আরমান, হাফেজ আব্দুর রহমান জামী, এনাম রেজা কাদেরী, মুখতার আহমদ রেজভী, অধ্যক্ষ আজিজুল হক কাদেরী, নাজিমুল হক কাদেরী, মুহাম্মদ করিম উদ্দীন হাছান, খায়রুল আমিন চিশতি, মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মুহাম্মদ আহমদ রেজা, মীর মুহাম্মদ হাবীব উল্লাহ, আরিফুর রহমান রাশেদ, মুহাম্মদ খোকন, মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ। শেষে অ্যাডভোকেট ইকবাল হাছানের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় গিয়ে শেষ হয়। 

এসময় মোমবাতি প্রতীকের সমর্থনে কর্মীসমর্থকদের মিছিল স্লোগানে মুধরিত হয় আশেপাশের এলাকা। সমাবেশের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে যোগ দেন নেতাকর্মীরা। তারা সবাই আগামী সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে কানেক্টিং চিটাগাংয়ের মোটর শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধহামিদুর রহমান