সভাপতি রুপক, সেক্রেটারি সোহেল

চবিসাস নির্বাচন

চবি প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ’র প্রতিনিধি সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী। কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন, সহসভাপতি পদে দেশ রুপান্তরের প্রতিনিধি আজিম সাগর, যুগ্মসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনতাজ আলী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এনটিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন দৈনিক আজাদীর চবি প্রতিনিধি শামীম হোসাইন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ
পরবর্তী নিবন্ধদোল পূর্ণিমায় মিউনিসিপ্যাল স্কুলমাঠে বর্ণাঢ্য অনুষ্ঠান