সব ধর্র্মের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই

গোসাইলডাঙ্গায় গণসংযোগকালে আবু তাহের

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দর পতেঙ্গা সংসদীয় আসনের জাতীয় পার্টি সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আবু তাহের গতকাল শনিবার আগ্রাবাদ গোসাইলডাঙ্গা কালিবাড়ী, ডেবারপাড়, কমার্স কলেজ রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় দলের নেতাকর্মীসহ স্থানীয়রাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন।

গণসংযোগকালে তিনি বলেন, জাতীয় পার্টি সকল ধর্মের সমঅধিকারে বিশ্বাস করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে সকল ধর্মের সমঅধিকার ছিল। ধর্ম নয়, দেশের মানুষই আমাদের কাছে মুখ্য। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহানগর যুগ্ম আহবায়ক ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, জসীমউদ্দিন, আরমান মিয়া, জিসু, ওসমান, মোহাম্মদ জাহেদ, শরিফুল মোল্লা নিরব, আরাফাত আলম কচি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদান
পরবর্তী নিবন্ধএনায়েত বাজারে সনাতনী সমাজের সঙ্গে ডা. ফজলুল হকের মতবিনিময়