সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

| রবিবার , ৩ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের সব থানা দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। খবর বিডিনিউজের।

মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবাদিতে উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধমামলা প্রত্যাহার চায় নিরাপত্তা দপ্তর, ভিসি বলছেন- কোনো সুযোগ নেই
পরবর্তী নিবন্ধবন্ধুকে বাঁচাতে উত্তাল সাগরে সাব্বিরের ঝাঁপ, লাশ হয়ে ফিরলেন মেহেরাজ