সবুজ অরণ্যকে বাঁচাতে হবে

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮()-এ বলা হয়েছে যে, ‘রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করবে।’ এছাড়া পরিবেশবিজ্ঞানীরা বলছেন, যেকোন দেশের আবহাওয়া অনুকূলের নিমিত্তে শতকরা ২৫ ভাগ বনভূমি প্রয়োজন৷ সেদিক বিবেচনায়, গতবছরের রিপোর্ট অনুযায়ী শতকরা ১৭ ভাগ বনভূমি, বর্তমানে ক্রমহ্রাসমান। কারণ, আমাদের দেশে গাছ কাটা ও নির্বিচার বন নিধনের ফলে আমাদের পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে; এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অসংখ্য পাখি ও বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক বাসস্থান হারাচ্ছে। বলা বাহুল্য, গাছ পরিবেশের ফুসফুসস্বরূপ। এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পাহাড় কাটা, বন নিধনের ফলে এই স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি গাছের ডালপালা ও বনভূমি ধ্বংস হওয়ায় পাখিরা আশ্রয় ও খাদ্যের সংকটে পড়ছে, যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। পরিস্থিতি বিবেচনায়, সবুজ অরণ্য বাঁচাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাদমান সাকিব আলিফ

শিক্ষার্থী,

বিজ্ঞান বিভাগ (দ্বাদশ)

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমোনাজাতউদ্দিন : গ্রাম সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধটিকটক