বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা গত বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তিনি বাঁশখালীর আইনশৃঙ্খলা যাতে কোনো অবস্থাতেই অবনতি না হয়, তার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। যাতায়াতে কোনো যাত্রী যাতে হয়রানির শিকার না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, পুইছড়ির চেয়ারম্যান তারেকুর রহমান, সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালাউদ্দিন কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার এয়ার মোহাম্মদ, জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ তৌহিদ, ফায়ার সার্ভিন স্টেশন লিডার মো. মিজানুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।












