সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে

তুলসীধামে রাস উৎসবে আ জ ম নাছির

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশকে ভালোবাসতে হবে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে এদেশ স্বাধীন করেছে। ধর্ম যার যার, দেশ সবার। তাই দেশের শান্তি বজায় রাখতে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। গত সোমবার নন্দনকানন তুলসীধামে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসবের ৩য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুত ধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ এইচ এম জিয়াউদ্দিন, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী, চউক প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ। ধর্মীয় বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ যোগেশ্বর চৌধুরী। বক্তব্য দেন তপন কুমার দেওয়ানজী, প্রদীপ দাশ, সাগর বিশ্বাস, আশুতোষ দেব, ডা. মনোজ চৌধুরী, রাসলীলা উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি সোনারাম ধর, সাধারণ সম্পাদক হরিশংকর ধর প্রমুখ। এর আগে অদ্বৈত-অচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সমবেত গীতাপাঠ, ভক্তপ্রবর সনাতন দাশের পরিবেশনায় শ্রীমদ্ভাগবৎ পাঠ, রাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) ব্রাহ্মমুহূর্ত থেকে চতুষ্প্রহর নামকীর্তন, মদনমোহন ও গুরুপূজা, সমবেত প্রার্থনা, অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআজ রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাউশির সভা