কবিতা থেকে আমাদের জীবনের সাইকোলজি মনোভাবটি স্পষ্টভাবে হারিয়ে যাচ্ছে। আমরা এখন যেন কোনো কবিতা বিহীন একটি যন্ত্রণাদায়ক সশরীরের ‘মনস্তাত্ত্বিক’ পীড়া! সমাজের অনেক অসঙ্গতির সেই বাতচিৎ আর্তচিৎকার কিছুতেই এখন আমাদের অনেককে যেন ভালোভাবে কোনো ঘুমাবার দেয় না। বেশি চেঁচামেচি করলে আসলে যা হয় ; ভালো কিছু কথা কান পেতে শুনতে চাইলেও ধৈর্যসহকারে যেন কোথাও শুনা হয় না। এই না শুনবার একটা হট্টগোল আর অপারগতা একটা সময় আমাদের জন্য তা হয়তোবা ভীষণ রকম অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই সবকিছুতে এখন আমাদের একটা স্থিরতা দরকার। জেনে শুনে, চোখ, কান খোলা রেখে– পথ চললে পথ হারাবার সম্ভাবনা যেন খুবই কম থাকে! কাজেই সবরকম অস্থিরতা থেকে আমাদেরকে সাবধান হতে হবে।











