পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বে ভিউ গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেনর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
এসময় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ নূর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ শাখার আমীর মীর ঈসমাইল, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সন্দ্বীপ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।












