পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বে ভিউ গার্ডেনে আয়োজিত মাহফিলে বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেনর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। বিশেষ ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
এসময় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ নূর, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সন্দ্বীপ উপজেলা আমির সিরাজুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন সন্দ্বীপ শাখার আমির মীর ঈসমাইল, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার প্রমুখ।









