সন্দ্বীপে সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপের একটি দল বুদ্দার পুকুর সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা রুশ্নির নামে শহরের সড়কের নামকরণ করা হোক
পরবর্তী নিবন্ধতরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো : সাঈদ আল নোমান