সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় শাহীন (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার তালতলী বাজারের দক্ষিণে রহমতপুর–হাজীপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহব্বত খাঁ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপুর এলাকার একটি সড়কে সাইকেল চালানোর সময় মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে শাহীন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।












