সন্দ্বীপে ট্রাক চাপায় বাইক আরোহী নিহত

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপে ট্রাকের চাপায় আবদুল হান্নান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গুপ্তছড়াসন্দ্বীপ সড়কের মালেক মুন্সীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহী সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ পাঠওয়ারীর বাড়ির বাসিন্দা। তিনি চার কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, আবদুল হান্নান গুপ্তছড়া ঘাট থেকে ভাড়া মোটরসাইকেলযোগে কালাপানিয়ায় ফিরছিলেন। পথে মালেক মুন্সীর বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী আবদুল হান্নান সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকচাপায় হান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ফৌজদারি অপরাধের কোনো উপাদান পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহামলা পাল্টা হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে এমপি কামাল পাশার ব্যতিক্রমী মতবিনিময়