সন্দ্বীপবাসী একটি সেতুর স্বপ্ন দেখে

অভিষেক অনুষ্ঠানে এমপি মিতা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলার ২৪টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রথম নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক গত শুক্রবার সন্দ্বীপের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনু্‌ষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহফুজুর রহমান মিতা এম পি বলেন, সন্দ্বীপের মানুষ ভৌগলিক কারণে মেধাবী, সাহসী ও সংগ্রামী। তাই তারা পৃথিবীর যেখানেই থাকুক ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। জীবন আলোকিত করতে সংগ্রাম করে। সন্দ্বীপীরা যেখানেই গিয়েছে আলো ছড়িয়েছে। তিনি আরো বলেন, আমি স্বপ্ন দেখি ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে সন্দ্বীপ আসব।
নজরুল নাঈম ও আবদুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কাসেম শিল্পী। বক্তব্য রাখেন এ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, ডা. তানজির ইসলাম রবিন, আরিফ হোসেন আরজু, ইলিয়াছ সুমন মো. আলী হোসেন, আরমান জাবেদ, আদনান হাবিব মাসুম, হাফেজ ইমতিয়াজ মাহমুদ, নূর উদ্দিন প্রমুখ। অনু্‌ষ্ঠানে সন্দ্বীপের ৪৫টি আর্থ-সামাজিক, সামাজিক সংগঠনকে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ১৬১টি গবেষণামূলক বই উপহার দিলেন জাপানী রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধমহসিন কলেজে ছাত্রলীগের জাতীয় চার নেতা হত্যাকাণ্ড শীর্ষক সেমিনার