বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে চট্টগ্রামবাসী, দলের নেতা কর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।
নির্বাচনকালীন যার যার অবস্থান থেকে সকলেই নিরলসভাবে কাজ করে গেছেন, শ্রম দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। প্রেস বিজ্ঞপ্তি।











